আনোয়ারায় রাতের আঁধারে দুর্বৃত্তরা এক খামারির দুইটি মহিষ হত্যা করার খবর পাওয়া গেছে। গত শনিবার উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর গ্রামের সাঙ্গু নদের চরে রাতে এ ঘটনা ঘটে।
গতকাল রবিবার সকালে ক্ষতিগ্রস্ত খামারি শফিউল আজম চরে তার মহিষের পাল দেখতে গেলে সেখানে দুটি মহিষ মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গতকাল দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ক্ষতিগ্রস্ত শফিউল আজম ইউনিয়নের ভরাচর এলাকার বাসিন্দা। এ ঘটনায় শফিউল আজমের পুত্র মো নাজিম (২৭) উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ক্ষতিগ্রস্ত শফিউল আজম জানান, গত শনিবার সন্ধ্যায় তার মালিকানাধীন ২০টি মহিষ বাড়ির কাছের সাঙ্গু নদীর তীরে গড়ে উঠা চরে রেখে আসেন তিনি। তিনি বলেন, রবিবার সকাল ১০টার দিকে সেখানে গিয়ে দুটি মহিষকে মৃত অবস্থায় দেখি এবং আমার মহিষগুলোর অণ্ডকোষ কেটে এবং মুখ তেঁতলিয়ে হত্যা করা হয়। পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমার মালিকানাধীন সাড়ে তিন লাখ টাকা দামের মহিষ দুটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
আনোয়ারা থানার ওসি জুনায়েদ চৌধুরী জানান, বরুমচড়ার ভরাচরে দুটি মহিষ হত্যার বিষয়ে জেনেছি।












