আনন্দময়ী কালী মন্দিরের পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠন

| রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

বন্দর নগরীর আকবরশাহ থানাধীন কৈবল্যধাম আবাসিক এলাকায় অবস্থিত শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরের পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গত ২৬ জুন (শুক্রবার) সন্ধ্যায় সাধারণ সভায় সনাতনী ভক্তবৃন্দ ও ৭টায় বর্তমান আহ্বায়ক কমিটি কর্তৃক আয়োজিত শুভানুধ্যায়ীদের সহযোগিতায় সর্বসম্মতিক্রমে গঠিত হয়। এতে এডভোকেট অশোক কুমার দে কে সভাপতি এবং ব্যাংকার নিউটন আচার্য কে সাধারণ সম্পাদক সহ এলাকার শিক্ষিত গুণীজনদের সমন্বয়ে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উপস্থিত সনাতনী ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীগণ সানন্দে নতুন কার্যনির্বাহী কমিটিকে স্বাগত জানিয়ে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক ও শিক্ষক শাহেদ কামালের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব চিটাগং পোর্ট সিটির বর্ষ সমাপ্তি সভা