আজ অ্যাডভোকেট আবু মো. য়্যাহ্‌য়্যার ১৯তম মৃত্যুবার্ষিকী

| বুধবার , ৬ মে, ২০২৬ at ১০:১৪ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের সংগঠক, প্রখ্যাত সমবায় ব্যক্তিত্ব অ্যাডভোকেট আবু মো. য়্যাহ্‌য়্যার ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৭ সালের এদিনে ৭২ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। এ উপলক্ষে আজ জায়তুনয়্যাহ্‌য়্যা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কোর্ট হিল জামে মসজিদে বাদ জোহর মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল, কবর জিয়ারত এবং এক দৃষ্টিহীন ব্যক্তির চোখের কর্নিয়া প্রতিস্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া কামনা করা হয়েছে। উল্লেখ্য, অ্যাডভোকেট আবু মো. য়্যাহ্‌য়্যা দীর্ঘ কর্মজীবনে আইন অঙ্গন, সমবায় আন্দোলন, গ্রামীণ উন্নয়ন ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সাবেক সম্পাদক এবং বাংলাদেশ সমবায় ব্যাংক ও বাংলাদেশ কোঅপারেটিভ জুট মিলসের সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তৃণমূল রাজনীতিতে সক্রিয় থেকে তিনি অবিভক্ত গুমানমর্দন (হাটহাজারী) ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও কাজ করেন। তিনি মানবাধিকার আইনবিদ অ্যাডভোকেট জিয়া হাবীব আহ্‌সান, অ্যাডভোকেট জান্নাতুল নাঈম রুমানা, ডা. জান্নাতুল ফেরদৌস (হাসি) ও ডা. জান্নাতুল মাওয়া রুজিসহ ছয় সন্তানের জনক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাঠপর্যায়ে কৃষকদের সমস্যা সমাধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ
পরবর্তী নিবন্ধখান বাহাদুর বদি আহমদ চৌধুরী শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন