আগামীতে হজের ব্যয় কমাতে সরকারকে ভূমিকা রাখতে হবে

হজযাত্রী কল্যাণ পরিষদের সভায় বক্তারা

| মঙ্গলবার , ২১ জুলাই, ২০২৬ at ৭:০২ পূর্বাহ্ণ

হজযাত্রী কল্যাণ পরিষদের সভা গত ১৮ জুলাই নগরীর জাকির হোসেন রোডস্থ রোজ ভ্যালী আবাসিকের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. .কে.এম সাইফুদ্দীন। ভারপ্রাপ্ত মহাসচিব ডা. সালেহ আহমদ সুলেমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অ্যাড. আনোয়ারুল ইসলাম চৌধুরী, আবু মুহাম্মদ নুরুল ইসলাম, কাজী আরিফুল ইসলাম, শহিদুল কাদের খান ঝন্টু মিয়া, মুহাম্মদ ইদ্রিস আগ্রাবাদী, হুমায়ুন কাদের খান খসরু, মুহাম্মদ খুরশেদ আলম, হারুনুর রশিদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের হজের কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। কিন্তু হজ পালন করেছেন ৭৮ হাজার ৫০০ জন মাত্র। বাকি ৪৮ হাজার ৬৯৮ জনের কোটা খালি যাচ্ছে হজের ব্যয় বৃদ্ধির কারণে। ফলে সরকারকে উদ্যোগ নিতে হবে হজের ব্যয় আরও কমাতে। বক্তারা আরো বলেন, হজের ব্যয় অত্যধিক বৃদ্ধি হওয়ায় বাংলাদেশের মানুষ ওমরাহ এর দিকে ঝুকে পড়েছে। যেহেতু দেড় লক্ষ বা কম বেশি টাকা দিয়ে ওমরাহ করা যাচ্ছে। কিন্তু ওমরাহ পালন করলে হজ হল না, হজ পালন থেকেই যাবে। সরকার বিমান ভাড়া আরও কমাতে পারে। ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিশর, তুরস্কের সাথে সমন্বয় করে সৌদি সরকারের সাথে দেন দরবার করলে সৌদি সরকারও সম্মত হবে তথায় হজের ব্যয় কমিয়ে দিতে। এবারে হজে সুষ্ঠু সুন্দর সার্ভিস দেয়ার জন্য সরকারের পাশাপাশি বাংলাদেশ বিমানকে ধন্যবাদ জানান বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব
পরবর্তী নিবন্ধসিএসইতে প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা এ. বি. সিদ্দিক স্মরণে সভা ও দোয়া মাহফিল