আইসিএবি-চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন

| শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

সম্প্রতি দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন ২০২৬২৭ আইসিএবিসিআরসি’র কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। এতে আসিফ মোঃ তানভীর হোসাইন চেয়ারম্যান, মোঃ আনিসুজ্জামান সেক্রেটারি, শাহাদাত হোসেন ট্রেজারার এবং এস. এম সাইফুল হাসান চৌধুরী ও হাসান মুরাদ সদস্য নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, আসিফ মোঃ তানভীর হোসাইন একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং তিনি অর্থায়ন, হিসাবরক্ষণ, কর ব্যবস্থাপনা, নিরীক্ষা ও কর্পোরেট ব্যবস্থাপনা ক্ষেত্রে ১৬ বছরের অধিক বহুমুখী পেশাগত অভিজ্ঞতার অধিকারী। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। অন্যদিকে মোঃ আনিসুজ্জামান জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর ২০০৭ সালে সিএমএ ডিগ্রি লাভ করেন এছাড়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম হতে ২০০৮ সালে এমবিএ ডিগ্রি লাভ করেন ও রহমান রহমান হক এন্ড কোম্পানি থেকে সিএ আর্টিকেলশিপ সম্পন্ন করেন এবং ২০১২ সালে সিএ পাস করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম গুজরায় পানিবন্দী অসহায় মানুষের পাশে বিএনপি
পরবর্তী নিবন্ধচকবাজারে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ