পশ্চিম গুজরায় পানিবন্দী অসহায় মানুষের পাশে বিএনপি

| শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৫:৪২ পূর্বাহ্ণ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মগদাই এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় বৃহস্পতিবার (৯ জুলাই) ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। মানবিক এ কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির অন্যতম অঙ্গীকার। বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে দলের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী এই সহায়তা অব্যাহত থাকবে। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সরোয়ার খান মনজু, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ ওসমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের, বিএনপি নেতা ইলিয়াস সওদাগর, সেলিম সিদ্দিকী, মোহাম্মদ নুরুন নবী, নাজিম উদ্দীন, রেজাউল করিম, নেজামুল হক নেজাম, আবদুল মালেক, ইস্কান্দার হোসেন, মোহাম্মদ সায়মন, মিন্টু জলদাশ, বাবলু জলদাশ, হরি লাল জলদাশ এবং প্রদীপ জলদাশসহ স্থানীয় নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী উপজেলা জামায়াতের ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধআইসিএবি-চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন