বাঁশখালী উপজেলা জামায়াতের ত্রাণ বিতরণ

| শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা জামায়াতের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার শেখেরখীল ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়।পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক, বাঁশখালী উপজেলা আমির মাওলানা মুহাম্মদ ইসমাইল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা মোক্তার হোসাইন সিকদার, উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা শহীদুল্লাহ, মর্তুজা আলী প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা
পরবর্তী নিবন্ধপশ্চিম গুজরায় পানিবন্দী অসহায় মানুষের পাশে বিএনপি