বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. আব্দুল হক। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

পরিদর্শনকালে এম. আব্দুল হক বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতির বিষয়ে অবগত হন। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিএনপির নৈতিক দায়িত্ব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির নেতা ও বাঁশখালী আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বোরহান উদ্দিন, বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মঈনুল হক পলাশ, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কালিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমান উল্লাহ, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক দিদারুল আলম, কালিপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সোয়াইবুল ইসলাম কায়েস, সদস্য সচিব রবিউল হাসান শাপলা, যুবদল নেতা বাহাদুর, পারভেজ, মামুন, ওহিদ, কায়সার, ফরহাদ ও হালিম, অ্যাডভোকেট রবিউল আউয়াল হিরো এবং বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তারেকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক আসহাব উদ্দিন খালেদ
পরবর্তী নিবন্ধবাঁশখালী উপজেলা জামায়াতের ত্রাণ বিতরণ