আইটিএফ তায়কোয়ান্ডো-দো টেকনিক্যাল সেমিনার সম্পন্ন

| রবিবার , ৩ মার্চ, ২০২৪ at ৭:৩৪ পূর্বাহ্ণ

আইটিএফ বাংলাদেশ চট্টগ্রাম এর উদ্যোগে ২য় আইটিএফ তায়কোয়ান্ডো–দো টেকনিক্যাল সেমিনার গত শুক্রবার ফৌজদারহাট প্রশিক্ষণ কেন্দ্রে সম্পন্ন হয়েছে। আইটিএফ বাংলাদেশ এর সভাপতি মো. আলী আকবরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সার্জেন্ট (অবঃ) এইচ এম মিজানুর রহমান। বক্তা ছিলেন অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান প্রশিক্ষক শিহান প্রফেঃ অজয় দে। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আন্তর্জাতিক উশু জাজ ও প্রশিক্ষক ডা. মো. শফি। বিশেষ অতিথি ছিলেন আইটিএফ উপদেষ্টা শামিমা আহমেদ চৌধুরী। সোতোকান কারাতে স্কুল চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও জাতীয় কারাতে রেফারি আব্দুল হান্নান কাজল, আইটিএফ কোচ মো. আইয়ুব আলী, উশু কোচ মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর রুপন ধর, ডা. মো. আলমগীর। শেষে প্রশিক্ষণার্থীদেরসনদপত্র ও মেডেল প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধনেপালকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা