আইজিএমআইএস কলেজে আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ

| শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৭:৫৭ পূর্বাহ্ণ

আইজিএমআইএস (IGMIS) কলেজে সদ্য ভর্তি হওয়া আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। গত ২০ আগস্ট কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিএমআইএস কলেজ গভর্নিং বডির সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডায়মন্ড সিমেন্ট বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোঃ আব্দুর রহিম, বিশিষ্ট সাংবাদিক এস. এম. পারভেজ, শিক্ষানুরাগী খাদিজা পারভীন, কলেজের শিক্ষক অধ্যাপক মাহ্হিদুল হক এবং শিক্ষক মোসাম্মাৎ পারভীন আক্তার।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক শিক্ষার্থী ও আইটি কনসালটেন্ট মোঃ এমরান এবং কর্পোরেট ট্রেইনার খাজা শাফায়াত উদ্দিন।

আইজিএমআইএস কলেজের অধ্যক্ষ এস. এম. জাকির হোসেনের সভাপতিত্বে এবং শিক্ষক আদনান তাহসিন আলমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক ও নতুন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে অধ্যক্ষ এস. এম. জাকির হোসেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালিত প্রফেশনাল বিবিএ (BBA) ও সিএসই (CSE) প্রোগ্রামের কারিকুলাম, বর্তমান মুক্তবাজার অর্থনীতিতে ব্যবসা প্রশাসনের ভূমিকা এবং প্রযুক্তিভিত্তিক বিশ্বব্যবস্থায় সিএসই কোর্সের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আইজিএমআইএস কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আধুনিক শিক্ষা উপকরণ, সমৃদ্ধ লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব সুবিধা রয়েছে। দক্ষ ও স্বনামধন্য অধ্যাপকদের সান্নিধ্যে নিয়ম মেনে ক্লাসে মনোযোগী হয়ে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলবে—এমনটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের পেছনে না ছুটে প্রকৃত জ্ঞান অর্জন, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান। একই সাথে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে জ্ঞানার্জনের পাশাপাশি সৃজনশীলতা, বিশ্লেষণী দক্ষতা, নেতৃত্বের গুণাবলী অর্জন এবং আধুনিক প্রযুক্তির সঠিক ও সঠিক ব্যবহার সুনিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পূর্ববর্তী নিবন্ধআজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির আলোকচিত্র কর্মশালা ও সভা