ফিরিঙ্গীবাজার যাত্রা মোহন সেন স্কুল অ্যান্ড কলেজের কৃতী এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে স্কুলের সভাপতির ও ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাদেকুর রহমান রিপন বলেছেন, আজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। তাই তাদের প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে। তার জন্য শিক্ষকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করে শিক্ষা কার্যক্রমকে গতিশীলতা করার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে হবে। যেন তারা মেধাবী ও জ্ঞানী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। গতকাল বৃহস্পতিবার ফিরিঙ্গীবাজার যাত্রা মোহন সেন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
যাত্রা মোহন সেন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক টিপলু বড়ুয়া ও লিপি বড়ুয়ার যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন এয়াকুব আলী দোভাষ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল হালিম। প্রধান বক্তা ছিলেন যাত্রা মোহন সেন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল করিম।
বিশেষ অতিথি ছিলেন যাত্রা মোহন সেন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মোরশেদ, এয়াকুব আলী দোভাষ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্দনা দেব ও যাত্রা মোহন সেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. ইয়াছিন, যাত্রা মোহন সেন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী শাহ আলম মনি, মো. মুছা, ইমরান এমি ও শাহীন সুলতানা শশী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাত্রা মোহন সেন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক রাহনুমা নুর, ছলিম উল্লাহ্ আজাদ, মৌসুমী দত্ত, পিয়ালী বড়ুয়া, প্রভাষক সেলিনা আকতার, মালবিকা চৌধুরী, ইফতেখার আহমদ সিরাজী, মো. ওহেদুজ্জামান, সায়েরা বেগম, মেহেদী হাসান, মো. শাহ ইমরান, সহকারী শিক্ষক কাজী আবদুর রহিম, রহিমা খাতুন, শাহেনা মমতাজ, রিজিয়া সুলতানা, মানস কুমার চক্রবর্তী, অজিত কুমার ধর, আবদুল হাফেজ, নজরুল ইসলাম, অম্বিকা রাণী, সেবন্তি সেনগুপ্ত, মো. আবদুর রহমান ও মো. আজিম উদ্দিন ছিদ্দিকী। প্রেস বিজ্ঞপ্তি।











