আইআইইউসির ২৬৯তম সিন্ডিকেট সভা গতকাল বুধবার প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান আ. ন. ম. শামসুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ, বিওটি সদস্য ও চবি প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, সিন্ডিকেট সদস্য ও প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান, ইউজিসি প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফুর রহমান এবং রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব কর্নেল মোহাম্মদ কাশেম। উপস্থিত ছিলেন বিভাগীয় চেয়ারম্যান ক্যাটাগরির সদস্য হাদিস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কালাম।
সভায় সিন্ডিকেটের ২৬৭তম সাধারণ সভা ও ২৬৮তম বিশেষ সভার কার্যবিবরণ পঠিত হয় এবং নিশ্চিতকরণ করা হয়।
কার্যবিবরণ পাঠ করেন রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম। নিয়োগ কমিটির সুপারিশসমূহ, অর্থ কমিটির ১৯৫তম সভার কার্যবিবরণ এবং পিএসপি কমিটির ১৫৮তম সভার কার্যবিবরণ সভায় পেশ ও অনুমোদন দেওয়া হয়। সভায় সুনির্দিষ্ট প্রস্তাবনা, শিক্ষক–কর্মকর্তা–কর্মচারীদের কিছু আবেদন ও বিবিধ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










