অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে শরিফুলকে

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৭ আগস্ট, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

পুনবার্সন প্রক্রিয়ায় প্রত্যাশার চেয়ে অগ্রগতি হচ্ছে দ্রুততায়। ফিটনেস পরীক্ষার সময়ও তাই আসছে এগিয়ে। সব ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়া সফরে দ্বিতীয় টেস্টের স্কোয়াডের জন্য বিবেচনায় থাকবেন শরিফুল ইসলাম। চোটের কারণে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টের স্কোয়াডে নেই শরিফুল। সবশেষ জিম্বাবুয়ে সফরে হ্যামস্ট্রিংয়ের গ্রেড ১ চোটে পড়ে দেশে ফেরত আসতে হয় তাকে। বিশ্রাম শেষে গত ২৯ জুলাই থেকে মিরপুরে বোলিং শুরু করেছেন। পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে বাড়ছে তার ওয়ার্কলোড। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধ বা বৃহস্পতিবার ওয়ার্কলোডের সর্বোচ্চ সীমা স্পর্শ করতে পারবেন তিনি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী বুধবার তার ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা ছিল। তবে দুই দিন এগিয়ে এনে সোমবার মিরপুরে তার ফিটনেস পরীক্ষা হতে পারে জানান বিসিবির ফিজিও মুজাদ্দেদ আলফা সানি। ফিজিও জানান, ২৫ বছর বয়সী এই পেসার এখন পুরোদমেই বোলিং করতে পারছেন। আগামী বৃহস্পতিবার শুরু বাংলাদেশঅস্ট্রেলিয়ার ডারউইন টেস্ট। শরিফুল যে টেস্টে চোখ রাখতে পারেন, সেই ম্যাকাই টেস্ট শুরু ২২ অগাস্ট।

পূর্ববর্তী নিবন্ধসিডিএফএ-মেয়র একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধবেইজ বিলিয়ার্ডস জুনিয়র এইট বল পুল টুর্নামেন্টে হাবিব চ্যাম্পিয়ন