অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে খেলার সময়সূচি

| সোমবার , ১৮ মে, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টিটোয়েন্টি সিরিজের সময়সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের সূচি আগেই জানিয়েছিল বিসিবি। এবার সিরিজের ম্যাচগুলো শুরুর সময় জানালো সংস্থাটি। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে। চট্টগ্রামে টিটোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুপুর দুইটায়। রোববার এক বিবৃতিতে বিসিবি জানায়, আগামী ৫ জুন বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া।

৯ জুন থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে দুই দল। এরপর সিরিজের শেষ দুই ম্যাচ যথাক্রমে ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে।

ওয়ানডে শেষে টিটোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন সিরিজের তিনটি ম্যাচ খেলবে দুই দল। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। দেশের বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দিনের আলোতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

পূর্ববর্তী নিবন্ধকল্লোল সংঘের খেলোয়াড় বাছাই কার্যক্রম ১৯ মে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সভা