চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা আয়োজিত এবং সাংবাদিক ওসমান গনি মনসুরের পৃষ্ঠপোষকতায় রাফি স্মৃতি মহানগর জুনিয়র অনূর্ধ্ব–১৮ ক্রিকেট লিগের ২৮তম আসর শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দামপাড়া পুলিশ লাইন মাঠে উদ্বোধনী খেলায় বর্তমান চ্যাম্পিয়ন বাদশা মিয়া স্মৃতি সংসদ ৫ উইকেটে এস এস ক্রিকেট একাডেমি’কে হারিয়ে শুভসূচনা করেছে। খেলায় টস জিতে এসএস ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৮৫ রান সংগ্রহ করে। জবাবে বাদশা মিয়া স্মৃতি সংসদ ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ে পৌঁছে যায়। এস এস ক্রিকেট একাডেমির হয়ে দীপ্ত তালুকদার ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ২২, আতিক রহমান ১ চার ও ১ ছক্কায় ১৮ এবং অংকুর দত্ত ১ চারে ১৩ রান করেন। দলের হয়ে আর কেউ দু–অংকের রান করতে পারেননি। অতিরিক্ত খাতে ১৩ রান যোগ হয়। বাদশা মিয়া স্মৃতি সংসদের তুহিন ফরহাদ ও তালহা ইবনে তারেক যথাক্রমে ২ ও ১৩ রানে ২টি করে এবং মিনহাজ উদ্দিন ৫ ও মোহাম্মদ সৈয়দ ২৫ রানে ১টি করে উইকেট নেন। বাদশা মিয়া স্মৃতি সংসদের হয়ে হাসান মিয়া ২ চারে সর্বোচ্চ ৩৪ ও তুহিন ফরহাদ ২ চারে ১৭ রান করেন। অতিরিক্ত হিসেবে ইনিংসে ১৮ রান যোগ হয়।
এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করেন চট্টগ্রামের পুলিশ কমিশনার ও মহানগর ক্রীড়া সংস্থার সভাপতি হাসান মো. শওকত আলী। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রামের উপ পুলিশ কমিশনার (সদর) ও মহানগর ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির চেয়ারম্যান ফেরদৌস আলী চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্পন্সর মরহুম রাফির পিতা, দ্য ডেইলি পিপলস ভিউ’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক ওসমান গনি মনসুর এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। এ সময় সংস্থার সহ–সভাপতি ইবাদুল হক লুলু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান, যুগ্ম সম্পাদক ও ক্রিকেট কমিটির সম্পাদক ফরিদ আহমেদ, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মুহাম্মদ ফয়সাল আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, ডিসি (দক্ষিণ) ও অতিরিক্ত ডিআইজি (ডিসি বন্দর) মো. হাবিবুর রহমান, ডিসি (সিএসবি) গোলাম রুহুল কুদ্দুস, ডিসি ট্রাফিক (পশ্চিম) নিষ্কৃতি চাকামা, অনিন্দিতা বড়ুয়া (ডিসি), এডিসি, স্টাফ অফিসার সীমা চাকমা,ডিসি (ওয়েলফেয়ার অ্যান্ড সোর্স) ডিসি ডিবি দক্ষিণ, মো. শরিফুল ইসলাম, ডিসি ট্রাফিক (দক্ষিণ) লিয়াকত আলি খান প্রমুখ উপস্থিত ছিলেন। সংস্থার নির্বাহী সদস্য মোহাম্মদ মারুফের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে সংস্থার কোষাধ্যক্ষ নওশাদ আলম চৌধুরী, নির্বাহী সদস্য সেকান্দর কবির, আ ন ম ওয়াহিদ দুলাল, রুশো মাহমুদ, সংস্থার নির্বাহী সদস্য ও ফুটবল সম্পাদক মাহাবুবুল আলম মুকুল, নির্বাহী সদস্য রাকিব মাহমুদ, আলী তারেক পারভেজ, ফরিদা বেগম, মঞ্জুরুল ইসলাম তালুকদার মিন্টু, ওয়ালিউল আবেদীন চৌধুরী শাকিল, আব্দুল গফুর পন্টি, শাহ মাহফুজুর রহমান পল্লব, ওয়াসিম কামাল রাজা, সদস্য ইয়াসিন আরাফাত ও কাজল দেবনাথ, সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু, ক্রীড়া সংগঠক লায়ন এম এ মুসা বাবলু, সংস্থার বীচ ভলিবল উপ–কমিটির সদস্য সচিব সাইফুল আলম খান ও ম্যানেজার শাহাদাৎ মাসুদ, সংস্থার কাবাডি কমিটির সম্পাদক হারুন উর রশীদ ও হায়দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।











