সখিনা খাতুন

| শুক্রবার , ৯ অক্টোবর, ২০২৬ at ৫:২৫ পূর্বাহ্ণ

চকবাজারের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী মরহুম আবুল কাশেমের সহধর্মিণী সখিনা খাতুন (৭০) গত ২৫ সেপ্টেম্বর দুপুর ১টা ১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও পাঁচ কন্যাসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গত শুক্রবার বাদ এশা চান্দগাঁও খাজা রোডস্থ ইয়াসিন খয়রাতি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও ৪নং ওয়ার্ডে জামায়াতের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
পরবর্তী নিবন্ধজাহানারা বেগম