চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান প্রকৌশলী শাহ মোহাম্মদ আখতারউদ্দিন ও ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের চেয়ারম্যান শাহ মাঈনুদ্দিন হাসানের মাতা জাহানারা বেগম (৯০) গতকাল দুপুরে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে—-রাজেউন)।
মুত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি–নাতনিসহ অগনিত আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল ৮ অক্টোবর রাত ৮টায় চান্দগাঁও আবাসিক এলাকার ‘বি’ ব্লকস্থ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
আজ বাদ জুমা রাঙ্গুনিয়া উপজেলার ঘাটচেক গ্রামে দ্বিতীয় জানাজা শেষে মরহুমাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। খবর বিজ্ঞপ্তির।












