অসচ্ছল পরিবারের মাঝে মমতার খাদ্য সামগ্রী বিতরণ

| মঙ্গলবার , ২৭ জুন, ২০২৩ at ১০:১৫ পূর্বাহ্ণ

বেসরকারী উন্নয়ন সংস্থা মমতার উদ্যোগে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি নগরীর নয়াবাজার আবদুর পাড়া ১১নং দক্ষিন কাট্টলী ওয়ার্ডস্থ মমতা নগর মাতৃসদন প্রাঙ্গনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি চসিক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল। মমতার প্রজেক্টের আওতায় এ পর্যায়ে আর্থিকভাবে অসচ্ছল ১৫০ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণপূর্বে মমতার প্রধান নির্বাহী রফিক আহামদের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মমতার উপপ্রধান নির্বাহী মো. ফারুক ও সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার। উপস্থিত ছিলেন মমতার প্রজেক্ট ম্যানেজার মাহবুবুল আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি বলেন, মমতা আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সমাজের সকল শ্রেনী পেশার মানুষের কল্যাণে যেভাবে কাজ করছে তা প্রশংসনীয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ২ হাজার নারিকেল চারা বিতরণ
পরবর্তী নিবন্ধকাজীর দেউড়িতে ট্রাফিক দক্ষিণ ও বিআরটিএর অভিযানে ৯ মামলা ২৪ হাজার টাকা জরিমানা