নাট্যচর্চা ও অভিনয় দক্ষতা বিকাশের লক্ষ্যে অরিন্দম নাট্য সমপ্রদায় আয়োজিত ‘অভিনয়ে হোক আত্মপ্রকাশ, থিয়েটারেই জীবনের বিকাশ’ স্লোগানে ২২ ঘণ্টার বিশেষ নাট্য কর্মশালার প্রথম পর্ব গত ১১ ও ১২ জুন থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী প্রথমপর্বে প্রশিক্ষক হিসেবে ছিলেন ড. সাইদুর রহমান লিপন। এ প্রশিক্ষণে ২৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কর্মশালাটি চলবে আগামীকাল সোমবার পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কর্মশালার কার্যক্রম অনুষ্ঠিত হবে।
পরবর্তী সেশনে অভিনয় ও শারীরিক অভিব্যক্তি বিষয়ে প্রশিক্ষণ দেবেন মোকাদ্দেম মোরশেদ এবং তাৎক্ষণিক উদ্ভাবন ও অভিনয় বিষয়ে প্রশিক্ষণ দেবেন বাপ্পা চৌধুরী। অরিন্দম নাট্য সমপ্রদায়ের এই উদ্যোগ নতুন প্রজন্মের নাট্যকর্মীদের দক্ষতা উন্নয়ন ও সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।












