লিবারেল ইসলামিক জোট ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেছেন, ইসরায়েলের বর্বর হামলায় ফিলিস্তিনের নিরীহ জনগণ, নারী, শিশু প্রাণ হারাচ্ছে।অবিলম্বে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ করতে হবে। গতকাল শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ দক্ষিণ গেইটে ফিলিস্তিনের ইসরাইলি বর্বরতা ও গণহত্যা, দেশ বিরোধী ষড়যন্ত্র, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিবারেল ইসলামিক জোটের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন লিবারেল ইসলামিক জোটের নির্বাহী চেয়ারম্যান ও ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা মনিরুজ্জামান রাব্বানী, আশেক্বীনে আউলিয়া ঐক্য পারিষদের মহাসচিব মাওলানা হানিফ নূরী, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ঢালী কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শাহ্ সূফী সাইয়্যেদ আলম নূরী আল্ সুরেশ্বরী, ফারাহনাজ হক চৌধুরী, মাহবুবুর রহমান জয় চৌধুরী, হাসরত খান ভাসানী, কাজী মহসিন চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার, খালেদ শাহরিয়ার, গোলাম মোর্শেদ, সোহেল সামাদ বাচ্চু, মোঃ ইব্রাহিম মিয়া প্রমুখ।
ড. আবু রেজা নদভী এমপি : প্রধানমন্ত্রী ঘোষিত জুমার নামাজের পর ফিলিস্তিনি মুসলমানদের জন্য বিশেষ দোয়ার আহবানের অংশ হিসেবে সাতকানিয়া উপজেলার পূর্ব গাটিয়াডেঙ্গা সাফিয়া মমতাজ স্কুল এন্ডে কলেজ সংলগ্ন জামে মসজিদে খুতবা প্রদান পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, ফিলিস্তিনে ইসলাম, মুসলমানদের নির্মূলের মহড়া চলছে।
মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া দখলদার ইসরায়েল গাজায় নিরপরাধ নারী, শিশু ও বয়স্কদের নির্বিচারে গুলি করে, বোমা মেরে হত্যা করছে। গাজা নগরীকে কবরস্থানে পরিণত করা হয়েছে। পানি, বিদ্যুৎ, খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। ইসরায়েল ঔদ্ধত্যপনা ও নির্লজ্জতার সব সীমা–পরিসীমা লঙ্ঘন করেছে। ড. আবু রেজা নদভী এমপি বলেন, একটি আদর্শের ভিত্তিতে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার শিক্ষা নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছে ইসলাম। বর্ণ, গোত্র, পেশা, ভাষা অথবা অঞ্চল মানুষের মৌলিক পার্থক্য নির্দেশ করে না। এটিই মুসলমানের ঐক্যের ভিত্তি। কুরআনের ভাষায় মুসলমানা পরস্পর ভাই ভাই। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আবুল বশর আবুসহ ওলামায়ে কেরাম।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ : ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্বিচারে হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে নগরীর বহদ্দার হাট চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চকবাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লায়ন মোহাম্মদ রফিক কোম্পানি। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ আল্লামা কাজী আব্দুল হান্নান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন– এ এস এম কাউসার, মাস্টার আনোয়ারুল আজিম, আলম রাজু, হাফেজ মাওলানা জহুর, উপাধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী, কাজী মফিজুর রহমান, মোহাম্মদ শাহেদ আলী, মাওলানা ওয়াহেদ মুরাদ, এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, লায়ন মোহাম্মদ এমরান, কফিল উদ্দীন রানা, ইলিয়াস খান ইমু, মাওলানা মহিউদ্দিন তাহেরী, মোহাম্মদ নাছির উদ্দিন, মাওলানা মোরশেদুল ইসলাম, মোহাম্মদ নুরুল আবছার, মোহাম্মদ আনিসুর রহমান, এস এম আবু সাদেক ছিটু, মোহাম্মদ ইউসুফ কবির, মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।
ফটিকছড়ি কোরআন প্রচার সংস্থা : ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে এবং আল আকসা মসজিদ রক্ষার দাবিতে ফটিকছড়ির বাগানবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোরআন প্রচার সংস্থা এবং স্থানীয় জনতা। গতকাল শনিবার তারা চিকনছড়া থেকে বাগানবাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন– মাওলানা মোহাম্মদ ইলিয়াছ, মাস্টার নুরুল ইসলাম, মাওলানা করিম, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ইস্রাফিল, মাওলানা সিরাজুল ইসলাম। এ সময় তারা ইসরায়েল বিরোধী ও ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা ফিলিস্তিনের পতাকা উড়ান। এ সময় তারা ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন মুক্ত করো’, ‘বয়কট ইসরায়ের’সহ বিভিন্ন স্লোগান দেন।
গাউসিয়া কমিটি রাউজান পাহাড়তলী ইউনিয়ন শাখা : রাউজান প্রতিনিধি জানান, রাউজানের পাহাড়তলী চৌমুহনিতে ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলার প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী ইউনিয়ন শাখা। গতকাল শনিবার মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আল্লামা সৈয়দ ফজল আকবর। মোহাম্মদ হানিফ চৌধুরীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় চেয়ারম্যান রোকন উদ্দিন। বক্তব্য রাখেন আবু বক্কর সওদাগর, অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নূরী, আওয়ামীলীগ নেতা নরুন নবী, দোস্ত মোহাম্মদ খান, মোহাম্মদ হানিফ, রেজাউল করিম আলকাদেরী, সাইফুল ইসলাম নেজামী, জাহেদুল হক, আবদুল মাবুদ খান, হাজী মমতাজ মিয়া, আব্দুর রহমান সাহেদ, আমিরুল ইসলাম রকি, কামাল উদ্দিন প্রমুখ।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, ফিলিস্তিনে নিরীহ মুসলিমদের ওপর নির্বিচারে দখলদার ইসরায়েলিদের আগ্রাসন বন্ধের দাবিতে রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার সরফভাটা ইউনিয়নের ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি সরফভাটা মেহেরিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে ক্ষেত্রবাজার, ইত্যাদি চত্বর, গোডাউন প্রদক্ষিণ শেষে ক্ষেত্রেবাজারে এসে সংহতি সমাবেশ অনুষ্ঠিয় হয়।
সরফভাটা ইমাম পরিষদের সভাপতি মাওলানা ফজলুল করিম জিহাদীর সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। মাওলানা আবুল বয়ানের সঞ্চালনায় সমাবেশে বিশ্বাস অতিথি ছিলেন মাওলানা নেছার আহমেদ, মাওলানা দিলদার বিন কাশেম, মোহাম্মদ জমির, মাওলানা আবুল কাশেম, হাফেজ আজিজুল হক, জালাল আহমেদ, মাওলানা এহসান কবির, মুফতি নুরুল কবির, মাওলানা জামাল উদ্দিন, হাফেজ মোহাম্মদ ইউসুফ, মাওলানা হাবিবুল্লাহ, মঈন উদ্দিন মহির, ইউপি সদস্য সাইফুদ্দিন আজম, মোহাম্মদ রফিক, মো. ইলিয়াস, মোহাম্মদ হাসান, মো. শোয়েব, মাওলানা মুহাম্মদ ইসহাক, ক্বারী মুহাম্মদ আইয়ুব, মাওলানা আবুল বয়ান, মাওলানা সৈয়দুল আলম প্রমুখ।
এদিকে একই দাবিতে উপজেলার কোদালা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এদিন বিক্ষোভ মিছিল করেছে মুসলিম জনসাধারণ।











