বিজয় দিবস উদযাপন পরিষদের মতবিনিময়

| রবিবার , ২২ অক্টোবর, ২০২৩ at ৯:২৩ পূর্বাহ্ণ

বিজয় দিবস উদ্‌যাপন পরিষদ চট্টগ্রামের মতবিনিময় সভা নগরীর থিয়েটার ইনস্টিটিউটে গত ১৮ অক্টোবর অধ্যাপক মো. মাঈন উদ্দিনের সভাপতিত্বে ও শাহ আলম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। বক্তব্য রাখেন প্রফেসর ড. সেকান্দর চৌধুরী, আবুল কাশেম চিশতি, কাজী আবু তৈয়ব, মোহাম্মদ ইদ্রিস, এ কে এম আব্দুল মতিন চৌধুরী, এম.এন ইসলাম, এস.এম সেলিম, অ্যাডভোকেট মাহফুজুর রহমান খান, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, চৌধুরী মাহবুবুর রহমান, ফজল আহমদ, আবুল মনসুর, রমিজ উদ্দিন, জামশেদুল আলম চৌধুরী, খোরশেদ আলম, মো. নাসির, মো. আবু জাফর, বাদশা মিয়া, মাহবুবুল আলম, বিজয় ধর, মনোরঞ্জন বিশ্বাস, আব্দুল্লাহ আলনোমান বেগ, জসিম উদ্দিন চৌধুরী, দিলীপ কুমার ধর, শরীফুল ইসলাম শরীফ, জাহিদুল হাসান, মো. রবিউল হোসেন, মো. ফারুক,নজরুল ইসলাম, আসিফ ইকবাল প্রমুখ। সভায় এ বছর ১৪১৮ ডিসেম্বর ৫দিন ব্যাপী বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের বইমেলা, শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাহিত্যসাংস্কৃতিক প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধা সম্মাননা, পুরস্কার বিতরণসহ বহুমাত্রিক অনুষ্ঠানমালার মাধ্যমে বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফরহাদাবাদ সেফ হোমে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধঅবিলম্বে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ করতে হবে