কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে সেতু বন্ধন ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সেতু বন্ধন ক্লাব ৫–০ গোলে পানছড়ি একাদশকে পরাজিত করে। নারানগিরী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন এবং সাবেক ফুটবলার মো. জামাল উদ্দিন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।












