ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে রাঙামাটির জয়

চট্টগ্রাম ভেন্যু

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব–১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম ভেন্যুতে ‘এ’ গ্রুপের খেলায় রাঙামাটি জেলা দল জয়লাভ করেছে। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ১০ রানে খাগড়াছড়ি জেলা দলকে পরাজিত করে। টসে জিতে রাঙামাটি প্রথমে ব্যাট করে ৩৬ ওভারে ৯৮ রান তুলে সবাই আউট হয়ে যায়। দলের হয়ে মইনুদ্দিন ২৪,রিয়াদ আলী অপরাজিত ১৮,হাবিবুল ইসলাম ১৫,শ্রীকান্ত বৈষ্ণব ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৬ রান। খাগড়াছরি রেজোয়ান রহমান ৩টি উইকেট পান। ২টি করে উইকেট নেন শাহাজান মিয়া সাকিব এবং মনন চাকমা। ১টি উইকেট নেন আরশাদুল হক। জবাবে খাগড়াছড়ি ৪১.৩ ওভার খেলে ৮৮ রানে অল আউট হয়। দলের সর্বোচ্চ রান ২৪ আসে অতিরিক্ত থেকে। এছাড়া বিজয় দে ১৪,বিল্লাল হোসেন ১২ এবং শাহাজান মিয়া সাকিব ১০ রান করেন। রাঙামাটির সবুজ দাশ ২৫ রানে ৪টি উইকেট লাভ করেন। ২টি করে উইকেট নেন হাবিবুল ইসলাম এবং ইমরান হোসেন। ১টি করে উইকেট পান সরফরাজ নেওয়াজ এবং সোহানুল ইসলাম। ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন রাঙামাটির সবুজ দাশ।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই রাইখালীতে সেতু বন্ধন ক্লাব হারালো পানছড়ি একাদশকে
পরবর্তী নিবন্ধকে ডি প্রভাতী অভ্যন্তরীণ ফুটবলে মুক্তিযোদ্ধার জয়