সামাজিক ভ্রাতৃত্ববোধ ও সমপ্রীতি অটুট রাখার প্রত্যয়ে চট্টগ্রামের ডিসি হিলের ব্যায়ামভিত্তিক সংগঠন ‘উজ্জীবন’এর বার্ষিক সাধারণ সভা সংগঠনের সভাপতি ব্যাংকার মিল্টন ঘোষের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শ্রীবাস চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠিত হয়। গত ২৭ নভেম্বর নগরীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শেখর দাশগুপ্ত।
স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাকসুদ আলম আলমদার। বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ–সভাপতি অধীর পাল, রনধীর নাথ,সাংগঠনিক সম্পাদক মাদল কান্তি বড়ুয়া, কাজল দেব, সৈয়দ খালেদ বিন মোস্তফা, নৃপেন্দু দত্ত, অরুন দেবনাথ, হাজী শাহাজাহান আলী,হাজী রফিক আহমেদ, হারাধন বনিক, নিতাই দে, জহর লাল দও,স্বপন দাস গুপ্ত,হাজী জামাল উদ্দীন প্রমুখ। বক্তারা সামাজিক সমপ্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে এ ধরনের মিলনমেলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












