আগামীর বাগোয়ানের উন্নয়ন শীর্ষক মতবিনিময়

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:৩৬ পূর্বাহ্ণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে নিয়ে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জনসাধারণের উদ্যোগে গতকাল শুক্রবার বিকাল ৩ টায় গশ্চি শিশুভাগ স্কুল মাঠে আগামীর বাগোয়ান’র উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার। সভাপতিত্ব করেন গশ্চি শিশুবাগ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোরাদ। প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া। বিশেষ অতিথি ছিলেন বাগোয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মফিজ উদ্দিন ইমন, অ্যাডভোকেট তাজুল ইসলাম, রাউজান উপজেলা ছাত্রদলের সভাপতি জাহেদুল ইসলাম, ইমাম গাজ্জালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আসাদ রিমন, সাবেক ইউপি সদস্য হানিফ, সাবেক ইউপি সদস্য মাহবুব আলম, সাবেক ইউপি সদস্য আমিন, আব্দুর শুক্কুর, সাবেক ইউপি সদস্য কাসেম, জাহাঙ্গীর সিরাজ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম, স্বেচ্ছাসেবক দল নেতা নুরনবী, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, ফোরকান উদ্দিন, সামসুল ইসলাম, নজরুল ইসলাম, মোহাম্মদ রফিক, নাজিম উদ্দিন নাজু, গশ্চি ভানুমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুনীল দাশ গুপ্ত, বীধান আর্চার্য্য, জীবন দাস, মোহাম্মদ বাবুল, আলতাফ জুব, জাহাঙ্গীর আলম, ফোরকান, জীবন, আব্দুল খা, আব্দুল মোতালেব, আব্দুর সবুর, আলি আকবর বাঁচা, মামুন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিছবাহ উদ্দীন সড়ক পরিদর্শনে এমপি এনামুল, দ্রুত সংস্কারের আশ্বাস
পরবর্তী নিবন্ধদেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনে কর্মীদের প্রস্তুত হতে হবে