মীরসরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মায়ানী ইউনিয়ন যুবলীগের সদস্য ইমাম হোসেন ইমাম (২৩), মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. সাইফুল ইসলাম (৪৩), সাহেরখালী ইউনিয়ন যুবলীগের সদস্য মো. নুর মোস্তফা (৪৩), মঘাদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির সুখচাঁন (৬০) ও সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সহ–সাধারণ সম্পাদক আশারফ উদ্দিন তুহিন (২৩)।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলা গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।












