কর্ণফুলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার থানা এলাকার বড়উঠান এবং চরলক্ষ্যা এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বড়উঠান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত আবু দেলালের ছেলে মুহাম্মদ হারুন রশিদ (৫৫) ও চরলক্ষ্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত কামাল উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৬০)। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।











