আরবা মিনি ই-রিকশার চাবি হস্তান্তর

| বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:৩২ পূর্বাহ্ণ

সরকার ঘোষিত ই–রিকশা নিবন্ধনের নিরিখে গতকাল মঙ্গলবার রাজ এন্টারপ্রাইজ থেকে আরবা মিনি ই–রিকশা কিনেছেন হালিশহর চৌচালার নারী উদ্যোক্তা ফাতেমা আক্তার, কাপাসগোলার আব্দুল জব্বার, ফরিদা বেগম, কুলসুম আক্তারসহ অন্যান্য ব্যবসায়ী।

কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাজা মিয়া কোং ও পরিচালক আবদুর শুক্কুরের সঞ্চালনায় ব্যবসায়ী জানে আলম আনসারীর কাছ থেকে ক্রেতা ফাতেমা আক্তারের পক্ষে গাড়ি বুঝে নেন মোহাম্মদ হাসান। চাবি হস্তান্তর অনুষ্ঠানটি পরিচালনা করেন এ বি সিদ্দিক। অনুষ্ঠানে রাজ এন্টারপ্রাইজের মো. জাফর, আলী আজগর, থ্রি–হুইলার ব্যবসায়ী এস এম মিজানুর রহমান, আব্দুল করিম, ব্যবসায়ী দিদার এবং ক্রেতাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে শটগান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের নবনির্বাচিত কমিটির প্রথম সভা