বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ইউনিলিভারের সিএফও জিনিয়া

| বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:৩০ পূর্বাহ্ণ

ইউনিলিভার বাংলাদেশের সিএফও ও ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া তানজিনা হক বাংলাদেশ সি–স্যুট অ্যাওয়ার্ড ২০২৬–এ চিফ ফাইন্যান্স অফিসার (সিএফও)/ফাইন্যান্স ডিরেক্টর অব দ্য ইয়ার বিভাগে সম্মাননা পেয়েছেন। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এ পুরস্কার প্রদান করে। তাঁর নেতৃত্ব, দূরদর্শী কৌশল এবং ব্যবসায়িক উৎকর্ষে অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে। একইসঙ্গে এটি উদ্ভাবন, ব্যবসায়িক কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি এবং ভোক্তা, সমাজ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখতে ইউনিলিভার বাংলাদেশের ধারাবাহিক প্রচেষ্টারও প্রতিফলন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাণিসম্পদ গবেষণায় জাতীয় পদক পাচ্ছেন সিভাসু’র অধ্যাপক হুমায়ুন কবির
পরবর্তী নিবন্ধরামপুরে ছাত্রলীগ কর্মীকে আটকে পুলিশে দিল শিবির