খোকন সোনার শীত

আশীষ বসাক | বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:০৯ পূর্বাহ্ণ

​শীতের হাওয়া লাগছে গায়ে

পাতায় শিশির কণা,

মিষ্টি রোদের ঝিলিক দেখে

হাসছে খোকন সোনা।

​নবান্নের আজ নতুন ধানে

উঠোন গেল ভরে,

পৌষালি এই কনকনে শীত

আসছে আবার ঘরে।

​খেঁজুর রসের মধুর হাঁড়ি

পিঠাপুলির ধুম,

গাঁয়ের বধূর মুখের হাসি

চোখে নাইরে ঘুম।

​পাখির ডাকে ঘুম ভাঙাতে

ছোট্ট সোনা জাগে,

শীতের সকাল এমন সুখের

বুঝিনি তো আগে।

পূর্ববর্তী নিবন্ধএকজন আমীরুল
পরবর্তী নিবন্ধনতুন ধানের গন্ধে