প্রিমিয়ার ভার্সিটিতে ৩৩তম সিন্ডিকেট সভা

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৭:৫১ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির ৩৩তম সিন্ডিকেট সভা গত ১৭ নভেম্বর জিইসি মোড়স্থ ক্যাম্পাসের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিন্ডিকেটের সভাপতি ও উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

সিন্ডিকেট সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, চবি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল হোছাইন, আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী এবং স্থাপত্য বিভাগের চেয়ারম্যান হোসেন মুরাদ।

এ ছাড়া সিন্ডিকেট সদস্য হিসেবে অনলাইনে সভায় অংশগ্রহণ করেন চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন এবং যুগ্মসচিব আহমেদ শিবলী।

সভায় বিগত সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের অগ্রগতি, প্রশাসনিক ব্যবস্থাপনা, শিক্ষার মানোন্নয়ন, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং সামগ্রিক প্রাতিষ্ঠানিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ল ব্যবসায়ীর বসতবাড়ি