চট্টগ্রাম লেখিকা সংঘের মাসিক সাহিত্যাসর গত ২১ ননভেম্বর চট্টগ্রাম লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংঘের সভানেত্রী কবি ফরিদা ফরহাদ। সাধারণ সম্পাদক সৈয়দা সেলিমা আক্তারের পরিচালনায় হেমন্তকালীন সাহিত্যোসরে আলোচনায় কথা ও কবিতায় গানে অংশ নেন বেগম সাবিহা মুসা, পারভীন জালাল, জেসমিন ইসলাম, অধ্যাপিকা আয়েশা পারভীন চৌধুরী, রুনু বিলকিস, নাজমা সাঈদা বেগম, নুসরাত সুলতানা, সৈয়দা করিমুননেসা, তাহেরা বেগম, মহুয়া চোধুরী, মারজিয়া খানম সিদ্দিকা, বেগম মর্জিনা আকতার, ফাতেমা ফেরদৌস, কুসুম আকতার ভানডারী, মহুয়া চৌধুরী, ইয়াসমীন আকতার, নুরুন নেসা ও কোহিনুর শাকি। সভায় সকলকে সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখিসহ গল্পকার হিসেবে সংযুক্ত হওয়ারও আহবান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।












