চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সড়ক, বিপণিবিতান, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে যেখানে–সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখার ফলে সড়কের বড় একটি অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এতে যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদের চলাচলেও ভোগান্তি তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে নির্ধারিত পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় চালকেরা বাধ্য হয়ে সড়কের পাশে গাড়ি রাখছেন। আবার কোথাও নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা মানা হচ্ছে না। ফলে অল্প জায়গায় অতিরিক্ত যানবাহনের চাপ তৈরি হচ্ছে এবং যানজট আরও দীর্ঘ হচ্ছে।
এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নির্দিষ্ট পার্কিংয়ের স্থান চিহ্নিত করা, অবৈধ পার্কিং বন্ধে নিয়মিত তদারকি এবং প্রয়োজনে বহুতল পার্কিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হোক।
সৈয়দ শাহজাহান সিরাজ
বহদ্দারহাট, চান্দঁগাও, চট্টগ্রাম।










