বিএনপি সরকার গঠনের আট মাসের মাথায় কোনো সরকারপ্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুদিনের সফরে আগামী ৭ ডিসেম্বর তার ঢাকায় আসার প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। খবর বিডিনিউজের। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তারেক রহমানও তার প্রথম বিদেশ সফরের জন্য জুনে মালয়েশিয়াকে বেছে নিয়েছিলেন। ওই সফরের সঙ্গে বেইজিংকেও যুক্ত করেছিলেন তিনি। ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান।











