দক্ষিণ চট্টগ্রামের পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা মাদরাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মুহাম্মদ আবদুল কাদেরের সভাপতিত্বে এবং মোহাম্মদ আশরাফুল মওলা ও কাউসার আল–হাবিবের যৌথ সঞ্চালনায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক মিলনায়তনে গত ২১ নভেম্বর অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রো–ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ জামাল উদ্দিন মুহাম্মদ ইউসুফ, মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম নোমান, সাবেক সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ আশরাফুল মওলা। প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন কাজী জসিম উদ্দীন, অধ্যাপক আবদুল্লাহ চৌধুরী, ইকবাল গণি, মো. শাহ নেওয়াজ, অ্যাডভোকেট মো. সাইফুদ্দিন, এম সোলাইমান কাসেমী, আবু রাশেদ,নাজিম উদ্দিন, ডাক্তার জসিম উদ্দিন,হেলাল উদ্দিন, মুহাম্মদ আবদুর রহমান, অধ্যাপক আছরার হাসনাত, আবছার উদ্দিন, মো. সৈয়দ নূর, আ. ক. ম. হামিদুল হক, মোরশেদুল আলম, আব্দুল বারী মুহাম্মদ শহীদুল্লাহ, মুহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আইয়ুব, মাহমুদুল হাসান,খালেদ মোহাম্মদ চৌধুরী প্রমুখ।
সভায় মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে খালেদ মোহাম্মদ চৌধুরীকে সভাপতি ও মোহাম্মদ আশরাফুল মওলাকে সেক্রেটারি করে ২০১ সদস্য বিশিষ্ট প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণা করেন তোলাবায়ে সাবেকিন কমিটির আহ্বায়ক প্রফেসর ড.মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী। মিলাদ ও কিয়াম পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ মাহমুদুল হক ও দোয়া মাহফিল পরিচালনা করেন সাবেক উপাধ্যক্ষ জামাল উদ্দিন মুহাম্মদ ইউসুফ। প্রেস বিজ্ঞপ্তি।












