এইচএসসি : উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৭:৪৪ পূর্বাহ্ণ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফল জানা যাবে আজ সোমবার। বেলা ৩টায় শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট ফল দেখতে পাবেন বলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এতে বলা হয়, https://eduboardresults.gov.bd/ ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। এছাড়া পরীক্ষার্থীরা আবেদনের সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হবে। খবর বিডিনিউজের। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক আক্তারুজ্জামান জানান, বিষয়ভিত্তিক আবেদনের সংখ্যা ১০ লাখ ৮৭ হাজার ৪১৩। এসব আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী। চলতি বছর এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষায় অংশ নেয়, যাদের মধ্যে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন; সার্বিক পাসের হার ৫২.১২%।

পূর্ববর্তী নিবন্ধহামের উপসর্গ নিয়ে দেশে আরও ৯ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী