কে ডি প্রভাতী ফুটবল ক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্ট আজ ২০ নভেম্বর শুক্রবার সিজেকেএস প্রশিক্ষণ মাঠে শুরু হছে। সকাল ৬টায় উদ্বোধনী খেলায় কে ডি মোহামেডান ও কেডি মুক্তিযোদ্ধা মুখোমুখি হবে। এতে ক্লাবের উপদেষ্টা ডা.এ এ এম রাইহান উদ্দিন প্রধান অতিথি এবং চট্টগ্রামের দুই যমজ বোন জাতীয় হকি দলের খেলোয়াড় হিমাদ্রি বড়ুয়া সুখ ও নিলাদ্রী বড়ুয়া নীল উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন। ক্লাব সভাপতি বিজয় বড়ুয়া বাপ্পার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুধীর দে’র পরিচালনায় এতে বিশেষ অতিথি থাকবেন ক্লাবের সাবেক সভাপতি অসীম বড়ুয়া অপু। টুর্নামেন্টে মোট ৫টি দল অংশ নেবে। বাকি ৩টি দল হচ্ছে, কে ডি আবাহনী, কে ডি ব্রাদার্স ও কে ডি রাইজিং স্টার।










