রাউজান উপজেলার নোয়াজিষপুর ফতে মোহাম্মদ সিকদার বাড়ির মরহুম আবদুল মান্নানের স্ত্রী মোছাম্মৎ আলমাস খাতুন (১০৪) গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যা রেখে যান। আজ বুধবার সকাল ১০টায় ফতে মোহাম্মদ সিকদার বাড়ির বায়তুল ফালাহ জামে মসজিদ ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
নোয়াজিষপুর অদুদ স্মৃতি সংঘের উপদেষ্টা মো. জাকারিয়া সিকদারের মা আলমাস খাতুনের মৃত্যুতে অদুদ স্মৃতি সংঘের সভাপতি কাজী মনছুর মাহমুদ ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম সিকদার শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












