হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের বংশাল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান (৭০) গত সোমবার বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি এক পুত্র ও চার কন্যা রেখে যান। কর্মজীবনে তিনি বৈদেশিক বাণিজ্যিক জাহাজে চাকরি করতেন।
মফিজুর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্লাটুন কমান্ডার হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি বংশাল গাউছিয়া হক কমিটির সাবেক সভাপতি ছিলেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বংশাল বায়তুর রাহাত জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












