মিয়ানমার পাচারকালে ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ পাচারকারী আটক

পতেঙ্গায় কার্গো বোটে তল্লাশি

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:০৭ পূর্বাহ্ণ

মিয়ানমার পাচারকালে ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ একজন পাচারকারী আটক করেছে কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার দুপুরে নগরের পতেঙ্গা থানার চরপাড়া ঘাট সংলগ্ন এলাকা থেকে সিমেন্টগুলো জব্দ করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহজনক ১ টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৫ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত একটি বোটসহ একজন পাচারকারীকে আটক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমাতারবাড়ী বন্দরের নির্মাণকাজ এগোচ্ছে, সম্পন্ন হয়েছে ৩৬ লাখ ঘনমিটার ড্রেজিং
পরবর্তী নিবন্ধসাভার-আশুলিয়ায় ৮০ কারখানা বন্ধ