কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হককে আটক করেছে পুলিশ।
আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে নিজ এলাকা থেকে তাকে আটক করে পুলিশের একটি আভিযানিক দল।
পুলিশ জানিয়েছে- আটক মুজিবুল হক কাযক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন চকরিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি। তাঁর বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় জুলাই যোদ্ধাদের ওপর হামলা ছাড়াও মানুষের জায়গা দখল, মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং এলাকায় থেকে সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।
অভিযান পরিচালনাকারী চকরিয়া থানার বেশ কয়েকজন অফিসার জানান-চকরিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মুজিবুল হককে বুধবার রাত সাড়ে আটটার দিকে পৌরশহরের বায়তুশ শরফ সড়ক থেকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান যুবলীগ নেতা ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুজিবুল হককে আটক করার সত্যতা নিশ্চিত করেছেন।










