সরকারকে পিলখানা, শাপলা গণহত্যা ও হাদি হত্যার বিচার করতে হবে

পটিয়ায় ইনকিলাব মঞ্চের পথসভায় জাবের

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেছেন, যখনই কোনো দল ক্ষমতায় আসবে তখনই তারা জনগণকে শোষণ করবে। সুতরাং বিএনপি–জামায়াতের জুলাই সনদ ভালো লাগলে বাস্তবায়ন করতে হবে, না লাগলেও বাস্তবায়ন করতে হবে। এর বাইরে আর কোনো সুযোগ নেই। তিনি বলেন, যারা জীবনে কখনো ৩০টির বেশি আসন পায়নি, তারা জুলাইয়ের কারণে ৭০টি আসন পায়ছে। আমাদের দাবি হলো শাপলা চত্বরে যে মানুষগুলোকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তাদের হত্যার অবশ্যই বিচার করা উচিত। তিনি গতকাল মঙ্গলবার ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ তেঁতুলিয়া থেকে টেকনাফ কর্মসূচির অংশ হিসেবে পটিয়া থানার মোড়ে পথসভায় এসব কথা বলেন। পথ সভায় শহীদ ওসমান হাদি হত্যার বিচার, গণভোটের গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার দাবি জানান নেতৃবৃন্দ।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতেমা তাসনিম জুমা বলেন, আগামী ১৮ ডিসেম্বর শাহবাগের যে হাদি চত্বর রয়েছে, সেখানে মহাসমাবেশের ডাক দিয়েছি। সেজন্য আপনাদের সেখানে দাওয়াত দিয়ে গেলাম। হাদি হত্যার বিচার আসলে করতে হবে।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক নূর মোহাম্মদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সাফিন স্বরাজ, মাহবুব উল্লাহ, গোলাম মওলা মাশরাফ, আশরাফুল ইসলাম তৌকির, মেহরাজ আহমেদ, আবু বকর সিদ্দিক তালহা, ফারহান ইশরাক, শাহী, রবিউল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রভুত্ব নয়, সেবা দেওয়ার জন্য আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে
পরবর্তী নিবন্ধদাদার আদর্শ ও অসমাপ্ত কাজ বাস্তবায়নে সবাইকে পাশে চাই