আন্তর্জাতিক একাউন্টিং দিবসে আইসিএবির র‌্যালি

| বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে আন্তর্জাতিক একাউন্টিং দিবস পালিত হয়। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আইসিএবি কাউন্সিল মেম্বার মো. জহিরুল, সিনিয়র মেম্বার মো. এরাদত উল্ল্যাহ, ইমতিয়াজ আলম, সালমা বেগম, আসিফ মো. তানভীর হোসাইন, মো. আনিসুজ্জামান, মোহাম্মদ শাহিদ, মোহাম্মদ আরিফসহ আইসিএবির মেম্বার এবং ছাত্রছাত্রী বৃন্দ। এ উপলক্ষে আইসিএবি–চট্টগ্রাম আঞ্চলিক অফিস থেকে এক র‌্যালি আগ্রাবাদ, বাদামতলী, কর্মাস কলেজ রোড প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএমদাদ আলী প্রাথমিক বিদ্যালয়ে গল্প আহরণ প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধদৃষ্টি নোবেল বিজ্ঞান বক্তৃতা ১২ নভেম্বর