‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ মানবতার এই চিরন্তন বাণী আমাদের পথচলার মূলমন্ত্র। সামপ্রদায়িক সমপ্রীতির দেশ বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ দীর্ঘকাল ধরে মিলেমিশে বসবাস করে আসছে। ধর্মীয় পরিচয় আলাদা হলেও পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্য আমাদের সামাজিক জীবনের অন্যতম বৈশিষ্ট্য।
সমপ্রীতি শুধু উৎসবের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়; মানুষের সুখ–দুঃখে পাশে দাঁড়ানো, বিপদে সহযোগিতা করা এবং পরস্পরের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকাই এর প্রকৃত পরিচয়। সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘুর বিভাজন নয়, প্রত্যেক নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই হওয়া উচিত আমাদের অঙ্গীকার। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিভেদ ও বিদ্বেষের পরিবর্তে সহমর্মিতা, সংলাপ এবং পারস্পরিক আস্থার চর্চাই পারে এই বন্ধনকে দৃঢ় করতে। সবার সম্মিলিত আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। বাঙালির ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এই অসামপ্রদায়িক চেতনা। আসুন, নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি অন্যের বিশ্বাস ও সংস্কৃতিকে সম্মান করি।












