৮০ ও ৯০ দশকের স্বনামধন্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সৈয়দ আকতার হোসেন

আকতার | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

গত শতকের ৮০ ও ৯০ দশকে দত্ত ব্রাদারদের পরে চট্টগ্রাম ব্যাডমিন্টনের এক স্বর্ণযুগ আনেন সৈয়দ আকতার হোসেন। একজন স্বনামধন্য দক্ষ ব্যাডমিন্টন হিসেবে প্রতিষ্ঠা করেন নিজকে। চট্টগ্রামেতো অবশ্যই এমন কি গোটা বাংলাদেশে। চট্টগ্রাম ও ঢাকার পত্রিকায় তার ব্যাডমিন্টন খেলার প্রশংসা নিউজের পর নিউজ ছাপা হয়। তখনকার জনপ্রিয় মাসিক ‘কিশোর বাংলা’ প্রচ্ছদে তার রঙ্গিন ছবি ছেপে কাভার স্টোরি করে। তখনকার নারী জাতীয় চ্যাম্পিয়ন ও বিটিভি ব্যক্তিত্ব রুমানা আহমেদ তার প্রংশায় পঞ্চমুখ হোন।

সৈয়দ আকতার তার বালক বয়স থেকে খেলা শুরু করেন। চট্টগ্রামের চতুরত্ন গোষ্ঠী পক্ষে প্রথমে চট্টগ্রামের ছোট বড় যত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সিঙ্গাল ডবল খেলায় জয়ী হতে হতেই বালক থেকে যুবক হয়ে ওঠেন সৈয়দ আকতার হোসেন। ব্যাডমিন্টনই ছিলো তার ধ্যান জ্ঞান এমন কি প্রাণ। নামী ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে চট্টগ্রামে বাংলাদেশ স্টীলমিলস তাকে সম্মানিত করে চাকরি দেয়া, কাজ হচ্ছে স্টীল মিলের পক্ষে শুধু ব্যাডমিন্টন খেলা। এনকি চট্টগ্রামের সুপরিচিত সম্ভ্রান্ত (স্টাইলো) ব্যবসায়ী পরিবারের মেয়েকে ব্যাডমিন্টন খেলা শেখানো পরিচয়সূত্রে তিনি জীবনসঙ্গীনী করেন। তার স্ত্রী ও তার ছোট বোন সনি ও মনি নামে ব্যাডমিন্টন মহিলা ডবলসে অনেক প্রতিযোগিতায় জয়ী হয়ে সুনাম অর্জন করেছিলেন।

আজ এতকাল পরে চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা ও হরদম খেলার শুভকাঙ্ক্ষী হোসেন মটর্সের পৃষ্ঠপোকতায় সম্পন্ন হয়েছে চারদিন ব্যাপী ব্যাডমিন্টনের মহা প্রতিযোগিতা ২০২৬। আজ সৈয়দ আকতার সিনিয়র মানুষ শখে খেলায় এখনো প্রেক্টিস করেন। তার অনুভূতি হচ্ছে তিনি খুবই খুশি এতদিন পর চট্টগ্রামে এতবড় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এর পরিচালনা পর্ষদ তাকে রাখায় তিনি খুবই সম্মানিত বোধ করেছেন। বিশেষ করে বর্তমানে মাননীয় তরুণ নেতা তার প্রিয় নিয়াজ খানের আর চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা এখনো তাকে স্মরণ করেন বলে ভীষণভাবে কৃতজ্ঞ।

পূর্ববর্তী নিবন্ধছাড়ের অঙ্কে বিভ্রান্ত ক্রেতা
পরবর্তী নিবন্ধকন্যাসন্তান : অভিশাপ নয়, আল্লাহর পক্ষ থেকে এক রহমত