শ্রীশ্রী জগদ্বাত্রী পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে আসন্ন জগদ্বাত্রী মায়ের পূজা উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন কার্যকরী কমিটির সভাপতি আশুতোষ মহাজন। কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক কানু রাম দাশের সঞ্চালনায় পবিত্র গীতা পাঠের মধ্যে দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
দুইদিন ব্যাপী অনুষ্ঠান মালায় ১ম দিন ১৭ নভেম্বর (মঙ্গলবার) ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান পরিবেশনায় জগদ্বাত্রী শিল্পীগোষ্ঠী ও রাতে ধর্মীয় পাল্টা কীর্তন–পরিবেশনায় কবিয়াল বিকাশ দত্ত ও কবিয়াল কমল বসাক। ২য় দিন ১৮ নভেম্বর (বুধবার) শ্রীমদ্ভগবদ্গীতাপাঠ– পরিবেশনায় শ্রী প্রদর্শন দেবনাথ ও তাঁর দল এবং সন্ধ্যায় তাপস চাকির পরিবেশনায় সন্ধ্যারতি অনুষ্ঠিত হবে। দুইদিন ব্যাপী অনুষ্ঠান মালায় দিবা–রাত্রি অন্ন প্রসাদের ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুমন মহাজন, বাপ্পি রাম দাশ, বিশ্বনাথ মহাজন, বিপ্লব দাশ (সাপু), প্রনব কান্তি দাশ, সুত্তম মহাজন, ঝুনু মহাজন, দিলিপ মহাজন (জোনা), যিশু মহাজন, প্রদীপ কান্তি মহাজন, ধনপতি মহাজন, তরুন তপন নন্দী, সত্যরঞ্জন দাশ, সত্যব্রত দাশ, বিজয় দে, মিলন মহাজন, শ্যামল দাশ, রাসেল দাশ ও সাজু রাম দাশ প্রমুখ। অনুষ্ঠানে সকল ভক্তপ্রাণ নর–নারী বৃন্দকে পূজা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যে কার্যকরী কমিটির সভাপতি আশুতোষ মহাজন অনুরোধ জ্ঞাপন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।











