সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা প্রয়োজন

সিভাসুতে আলোচনা সভায় উপাচার্য

| রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ৮:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিন, পরিচালক (ওয়ান হেলথ ইনস্টিটিউট) প্রফেসর ড. মো. আহসানুল হক এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন সিভাসু সোনালী দলের সভাপতি প্রফেসর ড. মো. মিজানুর রহমান। বক্তব্য রাখেন সিভাসু অফিসার সমিতির সহসভাপতি মো. জালাল উদ্দিন, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল আহাদ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. রাশেদ মাহমুদ, ছাত্রদল সিভাসু শাখার সভাপতি ডা. জিয়া উদ্দিন ও সিনিয়র সহসভাপতি ডা. মাইনুল হাসান। প্রধান অতিথি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিরাপদ, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ দেশ বিনির্মাণে যার যার অবস্থান থেকে এগিয়ে যেতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প