মীরসরাইয়ে তথ্য অধিকার বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে তথ্য অধিকার বাস্তবায়ন নিয়ে তথ্য কমিশনারের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আইসিটি কর্মকর্তা মহিউদ্দিন জিলানীর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজুর রহমান।

এ সময় তিনি তথ্য অধিকার আইন বাস্তবায়ন, জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা এবং সরকারি দপ্তরগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। সভায় আরো বক্তব্য রাখেন তথ্য কমিশন বাংলাদেশের উপ–পরিচালক সালা উদ্দিন, মীরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়। গণমাধ্যম কর্মীদের পক্ষে বক্তব্য রাখেন মাঈন উদ্দিন ও নাছির উদ্দিন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম প্রমুখ

পূর্ববর্তী নিবন্ধআগাম দুর্যোগ ব্যবস্থাপনায় তরুণদের নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : শাহাদাত
পরবর্তী নিবন্ধআজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার কারিগর