‘জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে গড়ি আগামীর স্মার্ট বাংলাদেশ’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাশক্তি ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে রিডার্স স্কুল অ্যান্ড কলেজ, অক্সিজেন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে আইসিটি ফেস্টিভ্যাল এবং বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।
গত ৫ নভেম্বর বিদ্যালয়ের মনোরম প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে এ উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনার সৃষ্টি হয়। বিজ্ঞান ও প্রযুক্তির নানা উদ্ভাবনী ধারণা, প্রকল্প, মডেল এবং তথ্যপ্রযুক্তিনির্ভর প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতার পরিচয় তুলে ধরে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. চৌধুরী মুনিরুল হাসান। বিজ্ঞান মেলার সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করেন সিনিয়র শিক্ষক ইতি সাহা, সাজ্জাদ বিন ইকরাম ও প্রকৌশলী ইব্রাহিম আলম ফাহিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক লায়ন মো. শফিকুর রহমান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির, অধ্যক্ষ আব্দুল্লাহ ওমর ফারুক, চিফ কো–অর্ডিনেটর জাহাঙ্গীর হোসেন, সহকারী কো–অর্ডিনেটর জুয়েল ইসলাম, জাকিয়া উম্মে তোহফা, মো. ইরফান উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










