মইজ্জ্যারটেকে আবাসিক হোটেলে অভিযান, গ্রেপ্তার ৬

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় ‘হোটেল রাফা’য় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অসামাজিক কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আবাসিক হোটেলটিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তাররা কর্ণফুলী, পটিয়া, চন্দনাইশ ও বাঁশখালীর বাসিন্দা। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ৭৬ ধারায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের পাশাপাশি হোটেল কর্তৃপক্ষের ভূমিকাও তদন্ত করা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার নাফিস ইনসান জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় হোটেল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধসাজেকে বাতিল হলো কঠিন চীবর দানোৎসব
পরবর্তী নিবন্ধআজ কাগতিয়া কামিল এম.এ. মাদরাসার এনামী জলসা